২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজার এলাকা থেকে ৫০ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের সদস্যরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2016, 06:31 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

গ্রেপ্তার দুজন হলেন, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী গ্রামের আবুল কাশেম (৩৮) ও একই উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নুরুল আফছার (২৮)।

শনিবার বিকালে কোতোয়ালি থানারা ফিরিঙ্গি বাজার এলাকা থেকে একটি পিকআপ ভ্যানসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো-উপ অঞ্চলেল উপ-পরিচালক আলী আসলাম হোসেন জানান।

আলী আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিক-আপ ভ্যানে আনোয়ারার গহিরা থেকে শহরে আসছিলেন কাশেম ও আফছার।

আগে থেকে খবর পেয়ে ফিরিঙ্গিবাজার এলাকায় গাড়িটি আটক করে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

অধিদপ্তরের পরিদর্শক ইব্রাহীম খান জানান, পিকআপটি পুরানো মালামাল নিয়ে গহিরা থেকে চট্টগ্রাম আসছিল। সেটি আটকের পর চালক ও তার পাশের আসনের পেছন দিক থেকে ওইসব ইয়াবা পাওয়া যায়।

গ্রেপ্তারদের মধ্যে কাশেম পিকআপের চালক ও আফসার তার সহকারী ছিলেন বলে জানান তিনি।