২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘ব্লক রেইডে’ গ্রেপ্তার ৭৭

পুলিশের সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযানের মধ্যে চট্টগ্রামে বিভিন্ন মামলার আসামিসহ ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2016, 06:46 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

জেলার পুলিশ সুপার নূরে আলম মিনা শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, বৃহস্পতিবার গভীর রাতে চট্টগ্রামের সাতকানিয়া ও সীতাকুণ্ড উপজেলায় ‘ব্লক রেইড’ চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে নূরে আলম মিনা বলেন, ৭৭ জনের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪৩ জন, সাজার পরোয়ানাভুক্ত তিনজন, নিয়মিত আসামি দুইজনসহ মোট ৫৪ জনকে সাতকানিয়া পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আর সীতাকুণ্ড উপজেলার আমিরাবাদ ও মহাদেবপুর এলাকা থেকে ডাকাতি, অপহরণ ও নিয়মিত মামলার আসামিসহ মোট ২৩ জনকে পুলিশ গ্রেপ্তার করে বলে জানান তিনি।