২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

চট্টগ্রামে গুলি ও অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2016, 06:58 PM

Updated : 20 Aug 2022, 01:22 PM

বৃহস্পতিবার ভোরে কোতোয়ালি থানার বিআরটিসি বয়লার কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ইদু ওরফে হাতকাটা ইদু (৪২)  ছিনতাইকারীদের ‘দলনেতা’ বলে পুলিশের দাবি। 

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিআরটিসি বয়লার কলোনি এলাকা থেকে ইদুকে গ্রেপ্তার করা হয়।”

এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা নূর বলেন, ইদুর বিরুদ্ধে নগরীতে অন্তত ১২টি মামলা আছে।

পুলিশ জানায়, নগরীর বিআরটিসি, বাটালি রোড এলাকায় ছিনতাইকারীদের দলনেতা ইদু। বিআরটিসি, কদমতলী এলাকায় বেশ কয়েকটি ছিনতাইকারী দল আছে তার নিয়ন্ত্রণে।

এছাড়া সাত/আট বছর বয়সী শিশুদের দিয়েও তার একটি পকেটমার দল আছে বলে পুলিশ জানায়।