২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অটোরিকশা ছিনতাইচক্রের দুই সদস্য আটক

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইচক্রের দুই সদস্যকে আটক পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2016, 05:14 PM

Updated : 12 Apr 2022, 02:35 AM

বুধবার গভীর রাতে বেলতলা রূপনগর আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রমজান আলী (২২) ও রুবেল (২৪)।

তারা যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই করেন বলে বায়েজিদ বোস্তমী থানার ওসি মোহাম্মদ মহসিনের ভাষ্য।

আটকদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে ওসি জানান, রমজান, রুবেল ও তুষার নামে তাদের এক সহযোগী কাপ্তাই রাস্তার মাথা থেকে আতুরার ডিপো এলাকায় আসার কথা বলে একটি অটোরিকশায় উঠেন।

“ওয়াজেদিয়া এলাকায় আসার পর তারা অটোরিকশাটিকে একটি গলির ভেতরে নিয়ে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করে।

“সে সময় চালকের চিৎকার শুনে ওই এলাকায় থাকা পুলিশের একটি টহল দল তাদের ধাওয়া করে এবং স্থানীয়দের সহায়তায় অটোরিকশাসহ দুইজনকে আটক করে।”

ওসি মহসিন বলেন, জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন তারা আগেও এ ধরনের ছিনতাই করেছে।

“ছিনতাই করা গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে টাকার বিনিময়ে পরে গাড়িটি ফেরত দেওয়া হয়,” বলেন তিনি।

এ ঘটনায় একটি মামলা হয়েছে।