২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পিএইচপির নতুন মোটর সাইকেল শোরুম

১২৫ ও ১৫০ সিসির পর বাজারে ১০০ সিসির নতুন মোটর সাইকেল এনেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগ্রুপ পিএইচপি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 09:52 PM

Updated : 20 Aug 2022, 01:20 PM

সোমবার নগরীর বহদ্দারহাটে পিএইচপি গ্রুপের ‘পিএইচপি সুপার’ নামের এই মোটর সাইকেল শোরুম উদ্বোধন করেন পিএইচপির চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান।

মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শতভাগ গুণগত মান বজায় রেখে সেরা পণ্যটি দেশের বাজারে নিয়ে আসতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ পিএইচপি পরিবার।

‘পিএইচপি প্রাইড’ ও পিএইচপি মারকাবা’ নামের দুটি মোটর সাইকেল বাজারে আনার পর ‘পিএইচপি সুপার’ বাজারে এনেছি আমরা। এছাড়াও বিক্রয়োত্তর সেবা ও খুচরা যন্ত্রাংশের সহজপ্রাপ্তি ক্রেতাদের স্বস্তি দিবে বলে জানান তিনি।

এ তিনটি ব্র্যান্ডের মোটর সাইকেল ল্যাটিন আমেরিকা ও ইউরোপের বাজারে রপ্তানি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক মানেরর কারণে এসব মোটর সাইকেল ইউরোপ ও ল্যাটিন আমেরিকার বাজারে প্রশংসা পেয়েছে।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএইচপি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ ও স্থানীয় কাউন্সিলর মোরশেদ আলম।