২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভারতীয় শিক্ষা মেলা শুরু

একটি বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজনে চট্টগ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ভারতীয় শিক্ষা মেলা-২০১৬’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 09:47 PM

Updated : 20 Aug 2022, 01:20 PM

সোমবার সকালে নগরীর আগ্রাবাদে একটি হোটেলে চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার এ মেলার উদ্বোধন করেন।

চট্টগ্রামে তৃতীয় বারের মতো এ মেলার আয়োজন করেছে সেপ ইভেন্ট অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড।

দুই দিনের এ মেলার ৩০টি স্টলে ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও তাদের বাংলাদেশি এজেন্টরা অংশ নেন।

অনুষ্ঠানে সেপ ইভেন্ট অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় থাপা বলেন, ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন আন্তর্জাতিক মানের শিক্ষা পাওয়া যায়।

“ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপসহ নানা সুবিধা আছে। সেশনজটহীন ও অল্প খরচে উচ্চ শিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতে যেতে আগ্রহী।”

মেলায় ভারতের আসাম ডাউন ইউনিভার্সিটি, অ্যাডামাস, জেআইএস গ্রুপ কলকাতা, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুল ব্যাঙ্গালুরু, মোডি ইউনিভার্সিটি রাজস্থান, আই টি এম ইউনিভার্সিটি, সারদা ইউনিভার্সিটি দিল্লী, এপি জি সিমলা ইউনিভার্সিটি, গীতা গ্রপ অব ইনস্টিটিউশনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।