২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শাহেদা ইসলামকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 08:17 PM

Updated : 20 Aug 2022, 01:20 PM

বিসিএস শিক্ষা ক্যাডারের রসায়ন বিভাগের এই অধ্যাপককে প্রেষণে বোর্ড চেয়ারম্যান নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

তিনি চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা অধ্যাপক মোহাম্মদ শাহজাহানের স্থলাভিষিক্ত হবেন।

বোর্ড চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শাহেদা নিজ বেতনের পাশাপাশি পদের সঙ্গে সংযুক্ত ভাতা ও অন্য সুযোগ সুবিধা পাবেন বলে আদেশে বলা হয়েছে।