জঙ্গিবাদের বিরুদ্ধে চট্টগ্রামে কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন
জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চট্টগ্রামে মানববন্ধন ও মিছিল করেছে ওমরগণি এমইএস কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে নগরীর জিইসি মোড় এলাকায় কলেজ অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এ কর্মসূচি হয়।
কর্মসূচিতে উপাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকী, অধ্যাপক নাজমা আক্তার, মোহাম্মদ খোরশেদ আলম, বাহাউদ্দিন মো. জোবায়েরসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ ছাড়াও বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন শেষে জঙ্গিবাদ বিরোধী মিছিল কয়েকটি সড়ক ঘুরে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
