২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিআরটিসি বাস ডিপোর ব্যবস্থাপককে শোকজ

অচল বাস মেরামতের উদ্যোগ না নেওয়ায় চট্টগ্রাম বিআরটিসি বাস ডিপোর ব্যবস্থাপক আজহার আলীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2016, 05:36 PM

Updated : 12 Apr 2022, 02:32 AM

বৃহস্পতিবার বিকালে বিআরটিসি বাস ডিপোয় ঝটিকা সফরে এসে এ আদেশ দেন তিনি।

সড়ক ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে চট্টগ্রাম বিআরটিসি বাস ডিপোতে ঝটিকা পরিদর্শনে যান মন্ত্রী। এসময় ডিপোতে নয়টি বাস ও ১০টি দ্বিতল বাস নষ্ট অবস্থায় দেখতে পান তিনি।

বাসগুলো দীর্ঘদিন ধরে ডিপোতে পড়ে থাকার কথা জানিয়ে নাসের বলেন, “বাসগুলো মেরামত করে চলাচল উপযোগী না করায় ডিপো ব্যবস্থাপক আজহার আলীকে কারণ দর্শানোর নোটিস দেন মন্ত্রী।”

এর আগে বিআরটিএ কার্যালয়ে ঝটিকা পরিদর্শনে গিয়ে দুই কর্মকর্তাকে বদলির নির্দেশ দেন মন্ত্রী।