২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2016, 12:57 PM

Updated : 20 Aug 2022, 01:16 PM

শুক্রবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

হাইওয়ে পুলিশের দোহাজারি থানার পরিদর্শক বিমল ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি বাসের সংঘর্ষ হলে হতাহতের  এ ঘটনা ঘটে।

“আনুমানিক ছয় মাস বয়সী এক শিশুসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন।”

আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, নিহতদের বিস্তারিত পরিচয় এখনও তারা জানতে পারেননি।

তবে নিহত দুই ব্যক্তির বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানান বিমল।