২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শব্দ দূষণে চট্টগ্রাম ইপিজেডের কারখানাকে জরিমানা

শব্দ দূষণের দায়ে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ইপিজেড) একটি ডাইং ও ওয়াশিং কারখানাকে চার লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2016, 07:29 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

মঙ্গলবার এ অভিযান পরিচালনার পর বুধবার তা গণমাধ্যমকে জানানো হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোয়ালিটেক্স বিডি নামের ওই প্রতিষ্ঠানকে আগে সর্তক করার পরও তারা শব্দ দূষণের মাত্রা কমায়নি।

“তাই তাদের জরিমানা করা হয়।”

অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে দুবার ওই কারখানাকে সর্তক করা হয়।

“শব্দের অনুমোদিত মাত্রা হলো ৭৫ ডেসিবেল। মঙ্গলবার অভিযানে গিয়ে ১০০ ডেসিবেল শব্দের প্রমাণ পাওয়া যায়।”