২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুতের ১৪ সংযোগ কর্তন, মামলা

বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ১৪টি সংযোগ বিচ্ছিন্ন করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2016, 08:38 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

মঙ্গলবার চট্টগ্রামের পটিয়ায় ভ্রাম্যমাণ আদালতের পরিচালিত এ অভিযানে অবৈধ সংযোগ ব্যবহার করে বিদ্যুৎ ব্যবহার করায় আরো ছয়টি মামলা ও ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার পিডিবি’র জনসংযোগ বিভাগের জেষ্ঠ্য সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিডিবি’র বিদ্যুৎ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মহিউদ্দিনের নেতৃত্বে পটিয়ার ছাপোরা, দ্বীপকালারমোড় ও পটিয়া থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোট ১৬ লাখ ২৫ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ১৪টি সংযোগ বিচ্ছিন্ন করে ২০ জন গ্রাহকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ১৪টি মামলা দায়ের করে।

অভিযান পরিচালনাকালে অবৈধ সংযোগে বিদ্যুৎ ব্যবহারের দায়ে ছয়জনের বিরুদ্ধ ছয়টি মামলা ও ছয়জনকে মোট ৭৩ হাজার টাকা জরিমানাও করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।