২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে টেম্পো উল্টে পুলিশ-আসামি আহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় আসামি বহনকারী একটি টেম্পো উল্টে পুলিশ ও আসামিসহ তিনজন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 07:07 PM

Updated : 12 Apr 2022, 02:28 AM

সোমবার দুপুরে পটিয়া উপজেলার মনসার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

দুর্ঘটনায় আহতরা হলেন- পটিয়া থানার এটিএসআই আব্দুল মান্নান, টেম্পো চালক জালাল উদ্দিন ও আসামি মো. রফিক।

হাইওয়ে পুলিশ পটিয়া ফাঁড়ির এসআই মো. মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামি নিয়ে টেম্পোটি পটিয়া আদালত থেকে চট্টগ্রাম কারাগারে যাচ্ছিল।

“মনসার টেক এলাকায় বিপরীতমুখী একটি পিকআপ ওই টোম্পোকে চাপ দিলে তা উল্টে গিয়ে তিনজন আহত হন।”

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে এসআই মহিউদ্দিন জানান।