চট্টগ্রামে পিএইচপি শিপ ইয়ার্ডে থাই রাষ্ট্রদূত
চট্টগ্রামে পিএইচপি শিপ ইয়ার্ড পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত প্যানপিমন সোয়ানাপুগন্স।
রোববার দুপুরে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে অবিস্থত শিপ ইয়ার্ডটি পরিদর্শনে আসেন তিনি।
পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো পরিবেশগতভাবে আগের চেয়ে অনেক পরিবর্তন এনেছে।
এখন শিপ ইয়ার্ডে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, এতে র্দুঘটনা অনেকাংশে কমে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
দুপুরে থাইল্যান্ডের রাষ্ট্রদূত প্যানপিমন সোয়ানাপুগন্সকে শীপইয়ার্ডে স্বগত জানান ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ জহিরুল ইসলাম রিংকু ।
এসময় পিএইচপি ফ্যমিলির ভাইস চেয়ারম্যান মোহম্মদ মহসীন, দূতাবাসের কর্মকর্তা চুমপুনাত ফাস্যুপান, পাচারাপুল পেড্রামপাচ, সিপি চেয়ারম্যান সুনতিপাদা সুচাত ও থাই অনারারি কন্সাল জেনারেল আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
