চট্টগ্রামে ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে কোস্ট গার্ড ।
রোববার সকালে কর্ণফুলী থানার মইজ্জ্যার টেক এলাকা থেকে মো. সোলায়মান (৪২), মো. নূর আলম (৪৫) ও মোছাম্মত জেবুন্নেসা (৬২) নামের ওই তিনজনকে গ্রেপ্তারের সময় ১৮ লাখ টাকাও উদ্ধার করা বলে জানানো হয় কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
লেফটেন্যান্ট কমান্ডার জুলহাস ফয়সাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা তিনজন আনোয়ারা উপজেলার পশ্চিম রায়পুরা থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চট্টগ্রাম নগরীতে আসছিলেন।
গোপন সংবাদে মইজ্জ্যার টেক এলাকায় অটোরিকশাটি তল্লাশি করে নগদ ১৮ লাখ টাকা ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
