২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদ: শিক্ষার্থীদের কাউন্সেলিং করবে চিটাগাং ইনডিপেনডেন্ট

চট্টগ্রামে বেসরকারি চিটাগাং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে (সিআইইউ) আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার ও জঙ্গিবাদ বিষয়ে শিক্ষার্থীদের কাউন্সেলিং করার সিদ্ধান্ত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2016, 07:47 PM

Updated : 20 Aug 2022, 01:12 PM

বৃহস্পতিবার বিকালে সিআইইউ’র সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক হয়।

বৈঠকে সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল ইউসুফী বলেন, বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে।

“বর্তমান প্রক্টরিয়াল বডি আরও শক্তিশালী করা এবং মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে বলে বৈঠকে জানানো হয়।”

এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে করে কোনো ধরনের উগ্রপন্থায় উৎসাহী হতে না পারে সেজন্য নিয়মিত তাদের কাউন্সিলিং এর ব্যবস্থা করা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

নিজ নিজ অবস্থান থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সচেতন থাকতে আহ্বান জানিয়েছেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।

বৈঠকে সিআইইউ’র উপদেষ্টা ড. এম আইয়ূব ইসলাম, ব্যবসায় অনুষদ বিভাগের ডিন ড. নুরুল আবসার নাহিদ, লিবারেল আর্টস ও সমাজ বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. জাকির হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।