চট্টগ্রামে বিধবা নারীকে গলাকেটে হত্যা
চট্টগ্রামের ফটিকছড়িতে গলাকেটে বিধবা এক নারীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভুজপুর থানার ওসি লিয়াকত হোসেন জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার ভুজপুর থানার বাগানবাজার ইউনিয়নের মকিম নগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জয়গুণ বিবি (৫২) বাগানবাজার ইউনিয়নের মকিম নগর আনারস টিলা এলাকার খোরশেদ আলমের স্ত্রী।
স্থানীয়রা জানান, রাতে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে জয়গুণকে গলা কেটে হত্যা করে।
সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানান পুলিশ কর্মকর্তা লিয়াকত।
