সিআইইউর চার অনুষদে নতুন ডিন
চার অনুষদে নতুন ডিন নিয়োগ দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক ড. এম নুরুজ্জামানকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে এবং অধ্যাপক ড. এমএম নুরুল আবসার নাহিদকে ব্যবসায় অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া লিবারেল আর্টস ও সমাজবিজ্ঞান অনুষদে অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, আইন অনুষদে অধ্যাপক মো. জাকির হোসেনকে ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব দেওয়া হয়েছে।
ব্যবসায় অনুষদ বিভাগের উপদেষ্টা হিসেবে ড. এম আইয়ুব ইসলামকে নিয়োগ দেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের আটটি বিভাগে নতুন সভাপতি নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে।
এরা হলেন- বিপণন বিভাগে ড. মাহমুদ হাসান, ফিন্যান্স ও অর্থনীতি বিভাগে ড. সৈয়দ মনজুর কাদের, ব্যবস্থাপনা ও এমআইএস বিভাগে প্রকৌশলী এম রশিদ এ. চৌধুরী, মানবসম্পদ বিভাগে সহকারী অধ্যাপক মোসলেহ উদ্দিন।
এছাড়া কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে সহকারী অধ্যাপক আতিকুর রহমান, ইলেক্ট্রনিক ও টেলিযোগাযোগ প্রকৌশলে সহকারী অধ্যাপক এমরান হারুন, তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগে সহকারী অধ্যাপক রুবেল সেন গুপ্ত এবং ইংরেজি বিভাগে সহকারী অধ্যাপক সাইমন রড্রিক্সকে সভাপতি করা হয়েছে।
