২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হালদা নদীতে নৌকা ডুবে নিখোঁজ ৫

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় হালদা নদীতে নৌকা ডুবে পাঁচজন নিখোঁজ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2016, 04:57 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ও সুয়াবিল ইউনিয়নের মাঝামাঝি হালদা নদীর সিদ্ধাশ্রম ফেরি ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে ফটিকছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বেলা ১২টার দিকে সুন্দরপুর থেকে সুয়াবিল যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়।

“এতে পাঁচজন নিঁখোজ রয়েছেন এবং তাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল কাজ করছে।”

স্থানীয় সাংবাদিকরা বলছেন, অতিরিক্ত যাত্রী তোলায় পারাপারের সময় নৌকাটি ডুবে যায়। অধিকাংশ যাত্রী সাঁতারে তীরে উঠতে পারলেও দুই সহোদরসহ পাঁচজনের সন্ধান পাওয়া যায়নি।

এরা হলেন- দুই ভাই ইমন (১৮) ও রহিম (১৩) এবং নুরুল ইসলাম (৪০), আরমান (১৮) ও রিজভী (১২)।