২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারি বৃষ্টিতেও জলাবদ্ধতা নেই চট্টগ্রামে

আষাঢ়ের শুরুতে দুই একদিন হালকা বৃষ্টি হলেও ঈদের আগে চট্টগ্রামে ভারি বর্ষণ শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2016, 01:41 PM

Updated : 20 Aug 2022, 01:08 PM

তবে প্রতিবছর বৃষ্টিতে জলাবদ্ধতায় নগরবাসী ভোগান্তি পোহালেও এবার টানা ভারি বর্ষণে এখনও সেই অভিজ্ঞতা নিতে হয়নি তাদের।

রোববার রাত ১২টা থেকে সোমাবার বেলা ১২টা পর্যন্ত ১৬৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে চট্টগ্রাম আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. মুশফিকুর রহমান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় লঘু চাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চরণশীল মেঘমালা অবস্থান করছে।

“এর প্রভাবে ভারি বর্ষণ হয়েছে।সাধারণত জুলাই মাসে একদিনে সর্বোচ্চ ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।”

আবহাওয়াবিদ মুশফিকুর জানান, সমুদ্র উত্তাল রয়েছে এবং থেমে থেমে সারাদিনই বৃষ্টি হতে পারে।