অথবা ডটকমে চলছে ঈদ ছাড়
রোজার মাসে কেনাকাটায় সর্বোচ্চ ২০ শতাংশ ক্যাশ ব্যাক ও ৬৫ শতাংশ মূল্য ছাড় দিচ্ছে অনলাইন শপিং পোর্টাল ‘অথবা ডটকম’।
বৃহস্পতিবার প্রাণ-আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অফারের আওতায় গ্রাহকরা অথবা ডটকম থেকে বিভিন্ন ক্যাটাগরির পণ্য কিনে ৫ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন।
কেনাকাটার মূল্য বিকাশ-এর মাধ্যমে পরিশোধ করলে সর্বোচ্চ ২০ শতাংশ ক্যাশ ব্যাক পাবেন গ্রাহকরা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহক মূল্য পরিশোধ করার পরবর্তী ২৪ কর্মঘণ্টার মধ্যেই তার পণ্য নির্ধারিত ঠিকানায় পৌঁছে যাবে। এজন্য গ্রাহককে বাড়তি কোনো মূল্য পরিশোধ করতে হবে না। পণ্যে কোনো সমস্যা দেখা দিলে স্টক থাকা সাপেক্ষে গ্রাহক পণ্যটি পরিবর্তন করে নিতে পারবেন।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অথবা ডটকম নিয়ে এসেছে জেন্টস ও লেডিজ ফ্যাশন, লাইফ স্টাইল, ইলেকট্রনিক্স, মোবাইল, হোম-ডেকোরেশন, মিষ্টান্নসহ ১০ হাজারের অধিক নতুন পণ্য।
অথবা ডটকম এর সহকারী ব্র্যান্ড ম্যানেজার নির্ঝর কুমার কুণ্ডু বলেন, ক্যাশ ব্যাক ও নগদ মূল্য ছাড় অফারে আমরা বেশ সাড়া পাচ্ছি।
