২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তিন রেস্তোরাঁকে ২১ লাখ টাকা জরিমানা

নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য তৈরির অপরাধে চট্টগ্রামে মেরিডিয়ানসহ তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ২১ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2016, 05:42 PM

Updated : 20 Aug 2022, 01:06 PM

বুধবার কালুরঘাট শিল্প এলাকায় মেরিডিয়ান, থাই ফুড ও বিএসপি ফুড নামে তিনটি রেস্টুরেন্টের কারখানায় অভিযান চালিয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম এ জরিমানা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, মেরিডিয়ানে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির পাশাপাশি তারা পণ্যের মান নিয়ন্ত্রণ করছে না।

এছাড়াও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া তারা চকলেট ও সফট ড্রিংকস পাউডার তৈরি করে বিক্রি করছে বলে জানান ম্যাজিস্ট্রেট সরোয়ার।

তিনি বলেন, এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে থাই ফুডকে সাত লাখ ও বিএসপি ফুডকে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে।