২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ী হত্যায় ২ জনের যাবজ্জীবন

কুড়ি বছর আগে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2016, 06:13 PM

Updated : 20 Aug 2022, 01:03 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূর এ আলম এ রায় দেন।

দণ্ডাপ্রাপ্তরা সুজিত চৌধুরী ও জয়জিৎ দত্ত- দুজনই জামিন নিয়ে পলাতক আছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী লোকমান হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে রায় দিয়েছেন বিচারক।

মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৬ সালের ১৫ অগাস্ট চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া এলাকার শিব মন্দিরের সামনে জগদিশ চন্দ্র সিংহ নামে একজন চা ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়।

এই ঘটনায় জগদিশের স্ত্রী মঞ্জুশ্রী সিংহ দুইজনকে আসামি করে মামলা করেন।

আইনজীবী লোকমান জানান, ১৯৯৭ সালের ২ জানুয়ারি দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয় এবং ২০০০ সালের ১৯ অক্টোবর অভিযোগ গঠন করা হয়।