চট্টগ্রামে বন্দুকসহ দুই নারী গ্রেপ্তার
চট্টগ্রামে দেশি বন্দুকসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকালে সিটি গেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে আকবর শাহ থানার এসআই ধর্মেন্দু দাশ জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- কক্সবাজার সদর থানার রুমালিয়ার ছড়া এলাকার মৃত বেলাল হোসেনের স্ত্রী আনোয়ারা বেগম (৩৫) ও ঈদগাঁও এলাকার ইসলামপুর গ্রামের মঞ্জুর আলমের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫)।
এসআই ধর্মেন্দু জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিটি গেইট এলাকার আলমাস সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদেরকে দুটি দেশি একনলা বন্দুকসহ গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, “দুই নারী জানিয়েছেন, বন্দুক দুটি কক্সবাজারের রামু থানার ইটঘর এলাকা থেকে নোয়াখালীর শামসু নামের এক ব্যক্তির কাছে পৌঁছে দেয়ার কাজ নিয়েছিলেন তারা।”
