২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার মামলায় সাতকানিয়ার উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

নাশকতার কয়েকটি মামলায় পরোয়ানাভুক্ত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2016, 09:10 PM

Updated : 20 Aug 2022, 01:01 PM

সোমবার সন্ধ্যায় উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) কামরুল হাসান। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জসিমের বিরুদ্ধে কয়েকটি মামলার পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, জামায়াত ইসলামী সমর্থিত উপজেলা চেয়ারম্যান জসিম নাশকতাসহ মোট ১১টি মামলার আসামি। গত বছরের সেপ্টেম্বর মাসে গ্রেপ্তার হয়ে কয়েকমাস কারাগারে থেকে জামিনে ছাড়া পান।

উপজেলা জামায়াতের কোনো পদে না থাকলেও উপজেলা পরিষদ নির্বাচনে দলটির সমর্থন নিয়ে নির্বাচনে জয়ী হন জসিম।