২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণার পণ্য আটক

চট্টগ্রামে মিথ্যা ঘোষণায় আমদানি করা বিপুল পরিমাণ এলইডি লাইট ও টিভি কার্ড জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2016, 04:59 PM

Updated : 12 Apr 2022, 02:17 AM

শুক্রবার দুপুরে খালাসের সময় তিনটি কভার্ড ভ্যানসহ মালামালগুলো জব্দ করা হয় বলে জানান অধিদপ্তরের সহকারী পরিচালক উত্তম বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, দেলোয়ার এন্টারপ্রাইজ নামে ঢাকার একটি প্রতিষ্ঠান এলইডি লাইটের পার্টস আমদানির ঘোষণা দিয়ে উন্নতমানের বিভিন্ন ধরনের এলইডি লাইট ও টিভি কার্ডগুলো আমদানি করে।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তা উত্তম আরও বলেন, “৩৭ দশমিক ৭ শতাংশ শুল্ক দিয়ে প্রতিষ্ঠানটি এলইডি পার্টস আমদানির ঘোষণা দেয়। কিন্তু আমদানি করা মালামালের শুল্কের পরিমাণ দাঁড়ায় ১২৯ দশমিক ৫৮ শতাংশ।”

বন্দর থেকে মালামালগুলো খালাসের সময় গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পাঁচ নম্বর গেইট থেকে তিনটি কভার্ড ভ্যানসহ মালামালগুলো উদ্ধার করা হয় বলে জানান তিনি।