২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিরক্ষায় গেলেন নৌবাহিনীর ১৩৫ সদস্য

জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের অংশ হিসেবে ভূ-মধ্যসাগরে নিয়োজিত দুটি যুদ্ধজাহাজে যোগ দিতে লেবাননের ‍উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছেন বাংলাদেশ নৌ বাহিনীর ১৩৫ সদস্য।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 11:04 PM

Updated : 11 Oct 2022, 08:22 PM

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ক্যাপ্টেন মির্জা মামুনুর রশিদের নেতৃত্বে নৌ বাহিনীর ১৩৫ সদস্যের প্রথম দল।

বিমানবন্দরে তাদের বিদায় জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এ কে এম শেরাফুল্লাহ।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে লেবাননের উপকূলে ভূ-মধ্যসাগরে নিয়োজিত বাংলাদেশ নৌ বাহিনীর ‘আলী হায়দার’ ও ‘নির্মূল’ এ দুটি যুদ্ধজাহাজে যোগ দেবে নৌবাহিনীর সদস্যরা।

এ দুটি যুদ্ধজাহাজ মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে ভূমধ্যসাগরে লেবাবনের ভূখণ্ডে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে।

এছাড়াও জাহাজ দুটি লেবাননের জলসীমায় ইন্টারডিকশন অপারেশন, উদ্ধার তৎপরতা ও সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের উপর গোয়েন্দা নজরদারিসহ লেবানন নৌ বাহিনীর সদস্যদের প্রশিক্ষণে নিয়োজিত রয়েছে।

আগামী ২২ জুন নৌ বাহিনীর দ্বিতীয় দলটি লেবাননের উদ্দেশে রওনা হবে বলে বিদায় অনুষ্ঠানে জানানো হয়।

এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো বর্তমান সরকারের প্রচেষ্টায় লেবাবনের উপকূলের জলসীমা ভূমধ্যসাগরে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ওসমান’ ও ‘মধুমতি’ শান্তিরক্ষা মিশনে অংশ নেয়।

চার বছর সফল দায়িত্ব পালন শেষে জাহাজ দুটি দেশে ফিরে আসলে তাদের প্রতিস্থলে ‘আলী হায়দার’ ও ‘নির্মূল’ ভূ-মধ্যসাগরে শান্তিরক্ষা মিশনে অংশ নিচ্ছে।