চট্টগ্রামে দুই বন্দুকসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকা থেকে দুই বন্দুকসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার ওসমান গণি (২৫) বাঁশখালী উপজেলার কদমরসূল গ্রামের মৃত মাহমুদুল হকের ছেলে।
বৃহস্পতিবার সকালে কর্ণফুলী থানার মহালখান বাজার এলাকার বন্দর কমিউনিটি সেন্টার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম।
তিনি বলেন, দুইটি দেশি বন্দুকসহ ওসমানকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ।
