হাটহাজারীতে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকা থেকে দুটি ওয়ান শুটার গান ও গুলিসহ চার ‘ডাকাত’কে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার চারজন হলেন মো. আনোয়ার (৩২), জানে আলম (৩০), মো. ফারুক (৩৫) ও লোকমান (৩৫)।
তাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে দুটি ওয়ান শুটার গান, আট রাউন্ড কার্তুজ, একটি ছোরা, একটি সিএনজিচালিত অটোরিকশা ও পাঁচটি মোবাইল ফোন সেট।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির জন্য কুয়াইশ সংযোগ সড়কের পাকা রাস্তা এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো জয়।
“এসময় পালানোর চেষ্টা করলে অস্ত্রসহ চার জনকে গ্রেপ্তার করা হয়।”
