২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে চা বাগানে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2016, 09:10 PM

Updated : 12 Apr 2022, 02:14 AM

নিহত রনি পানতাতীর বাবার নাম দেবেন্দ্র পানতাতী।

শনিবার দুপুরে উপজেলার ভুজপুর ইউনিয়নের পূর্ব খৈয়া পুকুরিয়া গ্রামের খৈয়াছড়া চা বাগানে এ ঘটনা ঘটে।

ভুজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হামিদ জানান, বাগানে কাজ করার সময় বজ্রপাতে রনি মারা যান।

একই বাগানে বজ্রপাতে চন্দন পানতাতী (২২) নামে অপর এক শ্রমিক আহত হন বলেও জানান তিনি।