২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগোরাকে লাখ টাকা জরিমানা

বেশি দামে পণ্য বিক্রির অপরাধে চট্টগ্রামের একটি সুপার শপকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 03:07 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ের আগোরার আউটলেটকে জরিমানা করা হয় বলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “খোলা বাজারে প্রতি কেজি ছোলা ৭৫ থেকে ৮০ টাকায় এবং চিনি ৫০ টাকায় বিক্রির কথা থাকলেও আগোরাতে ছোলা বিক্রি হচ্ছে ১০৩ টাকা ও চিনি বিক্রি করা হচ্ছে ৬৫ টাকায়।”

‘অতিরিক্ত দাম রাখার কারণে আগোরাকে এক লাখ টাকা জরিমানা করা হয়’ বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।