২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি: চট্টগ্রামে পুর্ননিরীক্ষণে ২৪৩ শিক্ষার্থীর ফল পরিবর্তন

পুর্ননিরীক্ষণের পর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ২৪৩ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, যার মধ্যে ফেল থেকে পাশ করেছে ১৯ শিক্ষার্থী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 07:31 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

বুধবার এই ফলাফল প্রকাশ করা হয়েছে বলে জানান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান।

গত ১১ মে ফলাফল ঘোষণার পরদিন থেকে ১৮ মে রাত ১২টা পর্যন্ত পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদনের সময় নির্ধারিত ছিল।

পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফলাফল পুনঃনিরীক্ষণের পর ২৪৩ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।

“এর মধ্যে ফেল থেকে পাশ করেছে ১৯ জন, আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৬ জন; গ্রেড পরিবর্তন হয়েছে ১৪৩ জনের।”

অন্যদের ফলাফল পরিবর্তন হলেও গ্রেড পয়েন্ট পরিবর্তন হয়নি, বলেন মাহবুবু।

এবছর চট্টগ্রাম বোর্ডে ১৬ হাজার ৫৬২ জন শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল ৪৬ হাজার ৯৪টি খাতার, যার বেশিরভাগই গণিত, বাংলা ও ইংরেজি বিষয়ে।

এর আগে গত ১৮ মে গণিতের ফলে ত্রুটি সংশোধন শেষে প্রকাশ করা হলে নতুন করে ৮৩৬ জন জিপিএ-৫ পেয়েছিল।

গত ১১ মে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৬৬৬।  

গণিত ফলের ত্রুটি সংশোধনের পর ১৮ মে প্রকাশিত ফলে আরও ৮৩৬ জন বেড়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা দাঁড়ায় আট হাজার ৫০২ জন।

বুধবার পুনঃনিরীক্ষণের নতুন করে আরও ২৬ জন জিপিএ-৫ পেয়েছে।

পুরনো খবর:

ত্রুটি সংশোধন: চট্টগ্রামে বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা