২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়ল ফোম কারখানা

চট্টগ্রামের উত্তর হালিশহরের আব্বাসপাড়া এলাকায় একটি ফোম তৈরির কারখানা আগুনে পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2016, 10:13 PM

Updated : 20 Aug 2022, 12:52 PM

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ওমেক্স ফোম ফ্যাক্টরি নামে ওই কারখানায় আগুন লাগে।

দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিশ্বান্তর বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।

“আগুনে সেমিপাকা কারখানায় থাকা যন্ত্রপাতি, কাঁচামাল ও ফোম পুড়ে গেছে।”

কারখানাটির মালিক স্থানীয় নয়ন নামে এক ব্যক্তি। আগুনে কেউ হতাহত হয়নি।

আগ্রাবাদ ও বন্দর স্টেশনের সাতটি গাড়ি নিয়ে দমকল কর্মীরা সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।