পটিয়ায় লেগুনা-পিক আপ সংঘর্ষে যুবক নিহত
চট্টগ্রামের পটিয়ার শান্তির হাটের কাছে লেগুনা ও পিক আপের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত এবং আরেকজন আহত হয়েছেন।
নিহতের নাম রনি (২৫)।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পটিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট জিল্লুর রহিম জানিয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, হাসপাতালে আনার পর বিকাল ৪টার দিকে রনিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আহতের নাম জানাতে পারেননি তিনি।
