২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পতেঙ্গায় টমটমের ধাক্কায় শিশু নিহত

চট্টগ্রামের পতেঙ্গায় টমটমের ধাক্কায় পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2016, 07:19 PM

Updated : 20 Aug 2022, 12:50 PM

সোমবার বেলা দুইটার দিকে খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মমিন ওই এলাকার স্থানীয় সূর্য মিয়ার ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা পার হওয়ার সময় শিশুটিকে ধাক্কা দেয় টমটম।

“বেলা তিনটার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হলে চিকিতসক তাকে মৃত ঘোষণা করেন।”

পতেঙ্গা থানার এসআই আবু সায়েম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টমটমটি আটক করা হয়েছে।