ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে চালক নিহত
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে চালক নিহত হয়েছে।
নিহত চালক মিলনের (৩৫) বাড়ি নাটোর জেলায়।
মহাসড়কের জোরারগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ১২টার দিকে উপজেলার পূর্ব খৈয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামমুখী ট্রাকটি পূর্ব খৈয়াছড়া এলাকায় উল্টে মহাসড়ক থেকে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই চালক মিলনের মৃত্যু হয় বলে পুলিশ সদস্য মোয়াজ্জেম।
