২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চন্দনাইশে এক ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পৌর সদর এলাকায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2016, 06:17 PM

Updated : 12 Apr 2022, 02:06 AM

নিহত ব্যক্তির নাম মো. নাসির উদ্দিন (৫৫)।

তিনি চন্দনাইশ পৌর এলাকার হাজীর পাড়া এলাকার সিরাজুল মোস্তফার ছেলে।

চান্দনাইশ থানার এসআই বশির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৌর সদরের বড়ুয়া পাড়া এলাকায় সড়কের পাশ থেকে নাসির উদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে।

“ঘটনাস্থল নিহতের বাড়ি থেকে দুই কিলোমিটার পশ্চিমে। নাসিরের গলা কাটা এবং বুকে ছুরির আঘাত ছিল।”

এস আই বশির উদ্দিন বলেন, এ ঘটনায় নিহতের স্বজনরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।