২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্র সঙ্গীতে মুগ্ধতা ছড়ালেন পশ্চিমবঙ্গের প্রমিতা মল্লিক

মুগ্ধতার আবেশ ছড়িয়ে চট্টগ্রামে প্রথমবারের মত গান করলেন পশ্চিমবঙ্গের রবীন্দ্র সঙ্গীত শিল্পী প্রমিতা মল্লিক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2016, 03:22 AM

Updated : 11 Oct 2022, 08:16 PM

বৃহস্পতিবার নগরীর থিয়েটার ইনস্টিটিউটে ইন্ধিরা গান্ধি কালচারাল সেন্টার ও চট্টগ্রামের ভারতীয় কনস্যুলেট যৌথভাবে এ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে।

মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এ আয়োজনের উদ্বোধন করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।

আবুল মোমেন বলেন, চট্টগ্রামে প্রমিতা মল্লিকের এটা প্রথম সফর। সারা বিশ্বে রবীন্দ্র সঙ্গীতের মূর্ছনা ছড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। তিনি শুধু শিল্পীই নন, একজন রবীন্দ্র গবেষকও।

“ওগো তোমার চক্ষু দিয়ে মেলে সত্যদৃষ্টি, তোমায় প্রণাম শতবার’ গানটি দিয়ে পরিবেশনা শুরু করেন প্রমিতা মল্লিক।

একে একে মুগ্ধতার ঝাপি খুলে গেয়ে যান গীতাঞ্জলী থেকে ‘এ মনিহার আমার নাহি সাজে’, বিপুল তরঙ্গ, তোমার ঝর্ণাতলার নির্জন মাটির এক কলস’, সুন্দর বহে আনন্দে ও ‘মাঝে মাঝে তব দেখা পায়’।

গল্পের ছলে গান, গানের ছলে গল্প এভাবে হল ভরা শ্রোতাদের দুই ঘণ্টা ধরে ঐশ্বরিক কন্ঠের মাধুর্যে আবিষ্ট করে রাখেন এ শিল্পী।

চট্টগ্রামের বরেণ্য আবৃত্তি শিল্পী রাশেদ হাসান অনুষ্টানটি সঞ্চালনা করেন।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার।