২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহকর্মীর মারধরে আহত হওয়ার ১৬দিন পর যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালের সহকর্মীর মারধরে আহত এক ওয়ার্ড বয় ১৬ দিন পর মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 10:45 PM

Updated : 20 Aug 2022, 12:45 PM

মৃত মো. হামিদ (২৭) নগরীর মেহেদীবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে কাজ করতেন।

গত ৩ মে মারামারির ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মৃত্যু হয় বলে জানান নগরীর চকবাজার থানার এসআই নুরুল ইসলাম।

এ ঘটনায় মারামারির দিন নিহত হামিদের সহকর্মী ওই হাসপাতালের ক্লিনার প্রণব ভট্টাচার্য্যকে আটক করে পুলিশ।

এসআই নুরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩ মে হাসপাতালে কর্তব্যপালন করার সময় কাজ করা নিয়ে দুই সহকর্মীর ঝগড়া হয়।

“এসময় হামিদকে তার সহকর্মী প্রণব মারধর করে। এতে হামিদ মাথায় গুরুতর আঘাত পেয়ে চিকিৎসাধীন ছিলেন।”