২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভাসমান স্থাপনা উচ্ছেদ

নগরীর বায়েজিদ এলাকার একটি সড়ক থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 08:31 PM

Updated : 20 Aug 2022, 12:45 PM

বুধবার বায়েজিদ-বাংলাবাজার সড়কে এ অভিযান পরিচালনা করেন সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন ওয়ান নো।

অভিযানে আটজনের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ ২৬ হাজার টাকা ও জরিমানা বাবদ ১৭ হাজার ৬০০ টাকা আদায় করা হয়।

সিডিএর ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারি মো. ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধভাবে সড়কের উপর এসব ভাসমান স্থাপনা করা হয়েছিল।