২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ‘মোবাইল চুরির অভিযোগে’ পিটিয়ে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার খবর দিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 10:41 AM

Updated : 20 Aug 2022, 12:45 PM

সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হোসেন জানান, রাত একটার দিকে শীতলপুর ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেকের (৩০) বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ এলাকায়। শীতলপুর বগুলাবাজার এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

এই ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

আটকরা হলেন- খায়ের আহম্মেদ, জামাল হোসেন, ফোরকান উদ্দিন, নুরুল আলম ও কামরুল হোসেন।

সীতাকুণ্ড থানার এসআই কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোবাইল চুরির অভিযোগে রাতে মালেককে বাড়ি থেকে ডেকে চৌধুরীঘাটা এলাকার ‘আযবাহ ড্রিকিং ওয়াটার’ নামের একটি প্রতিষ্ঠানে নিয়ে যায় স্থানীয় কয়েকজন।

“সেখানে নিয়ে তারা মালেককে বেঁধে মারধর করলে তিনি মারা যান।”

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে ওই প্রতিষ্ঠানের প্রহরীদের কক্ষ থেকে মালেকের লাশ উদ্ধার করা হয় বলে জানান এসআই কামাল।

নিহতের স্বজনদের অভিযোগ, রাতে আযম নামে স্থানীয় এক ব্যক্তির নেতৃত্বে কিছু লোক গিয়ে মালেককে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। মোবাইল চুরির অভিযোগ অস্বীকার করায় তাকে মারধর করা হয়।  

গ্রেপ্তারদের মধ্যে খায়ের আহম্মেদ আযবাহ ড্রিংকিং ওয়াটারের ব্যবস্থাপক ও অন্যরা শ্রমিক বলে জানান এসআই কামাল।

ময়না তদন্তের মালেকের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।