চট্টগ্রামে অস্ত্রসহ ৪ ‘ডাকাত’ গ্রেপ্তার
চট্টগ্রাম শহরে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় অস্ত্রসহ চার জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
এরা হলেন- রিকু চন্দ্র দাশ (২২), কাউসার (২২), মামুন (২০) ও কাওসার (২৩)।
সোমবার গভীর রাতে নগরীর খুলশী থানার নাসিরাবাদ প্রপার্টিজ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে খুলশী থানার ওসি নিজাম উদ্দিন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তাদের কাছ থেকে একটি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
“জাকির হোসেন সড়কের নাসিরাবাদ প্রপার্টিজ নামক এলাকায় ডাকাতির প্রস্তুতির জন্য ডাকাতরা জড়ো হয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।”
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের আরও সাত সদস্য পালিয়ে যায় বলে জানান তিনি।
