২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচতলার অনুমতি নিয়ে ছয়তলা করায় দণ্ড

নগরীর দুটি ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 06:33 PM

Updated : 11 Oct 2022, 08:14 PM

রোববার চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার ফরিদেরপাড়ায় অভিযান চালিয়ে ক্ষতিপূরণ ও জরিমানা বাবদ ভবন দুটির মালিকের কাছ থেকে দেড় লাখ টাকা আদায়ও করেছে সিডিএ।

অভিযানে সিডিএর ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ফরিদেরপাড়ার এ দুটি ভবনের অনুমোদিত অংশের বাইরের অবৈধভাবে নির্মিত অংশ ভেঙে ফেলা হয়।

তিনি জানান, পাঁচতলা ভবনের অনুমোদন নিয়ে ছয়তলা ও তার উপর চিলেকোঠা নির্মাণ করায় ভবনমালিক মো. শফির কাছ থেকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়। পাশাপাশি ভবনের বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয়।

আরেকটি ভবনও পাঁচতলার অনুমোদন নিয়ে ছয়তলা করা হয় জানিয়ে সিডিএ কর্মকর্তা ফয়েজ বলেন, ভবনমালিক মো. জামালকে ৮০ হাজার টাকা জরিমানা ও ২০ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়।

অভিযানে ভবনটির অবৈধ অংশও ভাঙা হয় বলে জানান তিনি।