২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দরজার ত্রুটিতে বিমানের যাত্রা বাতিল

দরজায় ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে মাসকাটগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2016, 03:10 PM

Updated : 20 Aug 2022, 12:42 PM

শনিবার সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থার ফ্লাইটটির শাহ আমানত বিমানবন্দর ছাড়ার কথা ছিল।

কিন্তু এটি ছেড়ে না যাওয়ার পর বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যান্ত্রিক ত্রুটির কারণে ওই ফ্লাইট বাতিল করা হয়।”

বিমানবন্দর সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, উড্ডয়নের আগে বিমানের দরজা আটকে যাওয়ায় যাত্রা বাতিল করা হয়।

চট্টগ্রাম বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সহকারী কমিশনার পলাশ কান্তি নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাত্রী ওঠানোর পর বোর্ডিং ব্রিজ থেকে সরে আসার সময় বিমানটির দরজা আটকে যায়।”

যাত্রীদের দুপুরে বিমানের অন্য একটি ফ্লাইটে তুলে দেওয়া হয় বলে বিমানবন্দর কর্মকর্তারা জানান।