চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ কেবল অপারেটর গ্রেপ্তার
চট্টগ্রামের পাহাড়তলিতে অস্ত্র ও গুলিসহ এক কেবল অপারেটরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. খোরশেদ (৪০) মিরসরাই উপজেলার আবু তোরাব বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি পাহাড়তলির সরাইপাড়ায় মাল্টিভিশন কেবল টিভি নেটওয়ার্কের পরিচালক।
শুক্রবার রাতে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে খোরশেদকে গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর-পশ্চিম) নাজমুল হাসান জানিয়েছেন।
“তার কাছে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন পাওয়া গেছে।”
