চট্টগ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যু
চট্টগ্রামে বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে এলাকার একটি মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে আমজাদ বজ্রপাতে আহত হন।
“বেলা ১১টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এর আগে বৃহস্পতিবার সারাদেশে বজ্রপাতে ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বজ্রপাতের সময় করণীয় বিষয়ে পরামর্শও এসেছে আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে।
