২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জালনোটসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের লালদীঘি এলাকা থেকে ১৪ হাজার টাকার জালনোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 09:51 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে লালদীঘির পাড় এলাকার হোটেল প্যারাগনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আনোয়ার হোসেন জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- মোহাম্মদ আফছার(২০) ও মোহাম্মদ ইসলাম (৩০)। দুইজনের বাড়িই কক্সবাজারের টেকনাফে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গোয়েন্দা কর্মকর্তা আনোয়ার বলেন, এক হাজার টাকার ১০টি ও ৫০০ টাকার আটটি জালনোট পাওয়া গেছে।

দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।