২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চাঁদাবাজির মামলার এক আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে চাঁদাবাজি ও জমি দখলসহ একাধিক মামলার এক আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 12:36 PM

Updated : 12 Apr 2022, 02:02 AM

আব্দুর রশিদ (৪০) নামে ওই ব্যক্তিকে তার শাপলা আবাসিক এলাকার বাসা থেকে বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করা হয় বলে আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার কাছ থেকে একটি সিঙ্গেল শুটার গান, একটি দেশে তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।”

রশিদ এলাকায় ‘ভূমি দস্যু’ হিসেবে পরিচিত ছিলেন জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চাঁদাবাজি, জমি দখল ও পাহাড় কাটার অভিযোগে একাধিক মামলা রয়েছে।