২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসচাপায় পথচারীর মৃত্যু

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 11:27 AM

Updated : 20 Aug 2022, 12:41 PM

নিহত নুরুল আমিন (৫০) বাঁশখালী উপজেলার জলদি গ্রামের প্রয়াত ফজল আহমদের ছেলে।

বুধবার ভোরে নগরীর দিদার মার্কেট এলাকায় বাস চাপায় তিনি গুরুতর আহত হন বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান।

তিনি বলেন, “ভোর ৬টার দিকে আমিনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানাতে পারেননি তিনি।