কর্ণফুলীতে গমবোঝাই জাহাজডুবি
চট্টগ্রামের মাঝিরঘাটে কর্ণফুলী নদীর তীরে ডুবেছে গমবোঝাই একটি লাইটারেজ জাহাজ।
শনিবার গভীর রাতে মাঝিরঘাটের ইউসুফ চৌধুরী ঘাটে নোঙ্গর করা এমভি ইফতি নামক ছোট জাহাজটি (লাইটার) ডুবে যায় বলে জানান ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশিদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাইটারেজটি শনিবার সকালে বন্দরের বহির্নোঙ্গর অবস্থানরত মাদার ভেসেল ‘জিয়ারুন’ থেকে গম নিয়ে মাঝিরঘাটে আসে। রাতের দিকে জাহাজটি কাত হয়ে ডুবে যায়।”
জাহাজ থেকে কিছু গম খালাস করা হয়েছিল।
